Back to Library
Spirited

আমরা খুঁজি খেলার সাথি Amra Khunji Khelar Sathi

Rabindranath Tagore

Amra Khunji Khelar Sathi lyrics by Rabindranath Tagore (1915). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমরা খুঁজি খেলার সাথি—
ভোর না হতে জাগাই তাদের ঘুমায় যারা সারা রাতি॥

আমরা ডাকি পাখির গলায়, আমরা নাচি বকুলতলায়,
মন ভোলাবার মন্ত্র জানি, হাওয়াতে ফাঁদ আমরা পাতি।

মরণকে তো মানি নে রে,
কালের ফাঁসি ফাঁসিয়ে দিয়ে লুঠ-করা ধন নিই যে কেড়ে।

আমরা তোমার মনোচোরা, ছাড়ব না গো তোমায় মোরা—
চলেছ কোন্‌ আঁধারপানে সেথাও জ্বলে মোদের বাতি॥

Read in Banglish
Amra khunji khelar sathi-- Bhor na hote jagai tader ghumay jara sara rati. Amra daki pakhir golay, amra nachi bokultolay, Mon bholabar montro jani, hawate phand amra pati. Moronke to mani ne re, Kaler phansi phansiye diye luth-kora dhon ni-i je kere. Amra tomar monochora, charbo na go tomay mora-- Cholecho kon adharpane sethao jwole moder bati.

Related songs

More songs you may enjoy.

Free-spirited

Ha Re Re Re Re

হারে রে রে রে রে

Rabindranath Tagore

"হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে-- যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে॥ ঘনশ্রাবণধারা যেমন বাঁধনহারা, বাদল-বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে॥"

Philosophical

Ogo Nadi Apan Bege Pagal Para

ওগো নদী আপন বেগে পাগল-পারা

Rabindranath Tagore

"ওগো নদী আপন বেগে পাগল-পারা আমি স্তব্ধ চাঁপার তরু, গন্ধভরে, তন্দ্রাহারা। ওগো নদী আপন বেগে পাগল-পারা।।"

Spiritual

Akash Bhora Surjo Tara

আকাশভরা সূর্য-তারা

Rabindranath Tagore

"আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Joyful

Aay Tobe Shohochori

আয় তবে সহচরী

Rabindranath Tagore

"আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান"

Discussion

Public comments for Amra Khunji Khelar Sathi are available on the discussion page.

View discussion