Back to Library
Romantic

স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি Swopone Tahare Kuraye Peyechi

Rajanikanta Sen

Swopone Tahare Kuraye Peyechi lyrics by Rajanikanta Sen (1902). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
রেখেছি স্বপনে ডাকিয়া,
স্বপনে তাহারি মুখানি নিরখি,
স্বপন কুহেলি মাখিয়া।।

তারে বরমালা দিনু স্বপনে
হল হৃদি বিনিময় গোপনে
স্বপনে দুজনে প্রেম আলাপনে
যাপি সারা নিশি জাগিয়া।।

করি স্বপ্নে মিলন সুখ গান
করি স্বপ্নে প্রণয় অভিমান
হয় স্বপ্নে প্রেম কলহ,
যায় গো, স্বপনেরি সনে ভাঙিয়া।
যা কিছু আমার দিতে পারি সব
সুখ স্বপনেরি লাগিয়া।।

Read in Banglish
Swopone tahare kuraye peyechi Rekhechi swopone dakiya, Swopone tahari mukhani nirokhi, Swopon kuheli makhiya.. Tare boromala dinu swopone Holo hridi binimoy gopone Swopone dujone prem alapone Japi sara nishi jagiya.. Kori swopne milono sukho gaan Kori swopne pronoy obhiman Hoy swopne prem koloho, Jay go, swoponeri sone bhangiya. Ja kichu amar dite pari sob Sukho swoponeri lagiya..

Related songs

More songs you may enjoy.

Devotional

Koler Chhele Dhulo Jhere Tule Ne Kole

কোলের ছেলে, ধূলো ঝেড়ে তুলে নে কোলে

Rajanikanta Sen

"কোলের ছেলে, ধূলো ঝেড়ে তুলে নে কোলে; ফেলিস নে মা ধূলো কাদা মেখেছি বলে। সারা দিনটে করে খেলা, ফিরেছি মা সাঁঝের বেলা, আমার খেলার সাথী, যে যার মত, গিয়েছে চলে!"

Devotional

Tomari Dewa Prane

তোমারি দেওয়া প্রাণে

Rajanikanta Sen

"তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ, তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব।"

Devotional

Oi Bodhir Jobonika Bhuliya

ওই বধির যবনিকা ভুলিয়া

Rajanikanta Sen

"ওই বধির যবনিকা ভুলিয়া, মোরে প্রভু, দেখাও তব চির-আলোক লোক। ওপারে সবই ভালো, কেবল সুখ-আলো এপারে সবই ব্যথা, আঁধার শোক।"

Devotional

Keno Bonchito Hobo Chorone

কেন বঞ্চিত হব চরণে

Rajanikanta Sen

"কেন বঞ্চিত হব চরণে? আমি কত আশা ক’রে ব’সে আছি, পাব জীবনে, না হয় মরণে।"

Devotional

Sakha Tomare Paile

সখা, তোমারে পাইলে

Rajanikanta Sen

"সখা, তোমারে পাইলে, আর, বৃথা ভোগ সুখে চিত রহে না রহে না; সে যে অমৃত সাগরে ডুবে যায়, সংসারে দুখতারে দহে না দহে না।"

Devotional

Ami To Tomare Chahini

আমি তো তোমারে চাহিনি

Rajanikanta Sen

"আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছ; আমি না ডাকিতে, হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ।।"

Discussion

Public comments for Swopone Tahare Kuraye Peyechi are available on the discussion page.

View discussion