সেথা, আমি কি গাহিব গান?
যেথা গভীর ওঙ্কারে সাম-ঝঙ্কারে
কাঁপিত দূর-বিমান।।
যেথা, সুর-সপ্তকে বাঁধিয়ো বীণা,
বাণী শুভ্র-কমলাসীনা,
রোধি তটিনী জল-প্রবাহ তুলিত মোহন তান।।
যেথা আলোড়ি চন্দ্রলোক শারদ,
করি, হরিগুণগান নারদ,
মন্ত্র-মুগ্ধ করিত ভুবন, টলাইত ভগবান।।
যেথা, যোগীশ্বর পুন্য-পরশে,
মূর্ত রাগ উদিল হরষে
মুগ্ধ কমলাসন- চরণে জাহ্নবী জনম পান।।
যেথা বৃন্দাবন-কেলিকুঞ্জে
মুরলী-রবে পুঞ্জে পুঞ্জে
পুলকে শিহরি ফুটিত কুসুম, যমুনা যেত উজান।।
আর কি ভারতে আছে সে মন্ত্র
আর কি আছে সে মোহন মন্ত্র,
আর কি আছে সে মধুর কণ্ঠ, আর কি আছে সে প্রাণ।।
Discussion
Public comments for Setha, Ami Ki Gahibo Gaan are available on the discussion page.
View discussion