আনন্দ মগন গৌরহরি
প্রেমে ভাসাইল নদীয়াপুরী।।
রাধাভাবকান্তি অঙ্গেতে পৈরি
রাধাপ্ৰেমখণ শোধিতে হরি।।
নিতাই সহ অদ্বৈত ত্রিপুরারি
গদাধর দাস প্ৰেমালহরী।।
রামানন্দ ঘোষ প্ৰেম সঞ্চারি
জগতে বর্ষিল ভক্তির বারি।
চৌষট্টি মোহন্ত ব্ৰজের নারী।
রূপসনাতন প্ৰেমভিখারী।।
চণ্ডীদাসাদি রসিক বিস্তারী
সর্বগুরুগণ বন্দনা করি।।
অকুলপাথারে নাহিক তরী
গুরুকৃপা বিনে কেমনে sari।।
শ্ৰীগুরু গৌরাঙ্গ করুণা করি
তারো শ্ৰীরাধারমণ ভিখারী।।
Discussion
Public comments for Ananda Magana Gourahari are available on the discussion page.
View discussion