তোরা কে দেখিবে আয় এসেছে নূতন মাতাল সোনার নদীয়ায়
শুড়ির মদ খায় না। মাতাল আপন মদ আপনি বানায়
মন ভাটিতে প্রেমপুড়ে তো নয়ন জলে মদ চুয়ায়।
হরিনামের মন্দ পানে হরি বলে জগত মাতায়
সেই মাতালের সঙ্গ নিতে কে যাবিরে ত্বরায় আয়
রূপ সনাতন নিতাই অদ্বৈত এরা সবে সঙ্গে যায়
নিজে খাইয়া অন্যে যাচে যে কাঙ্গালে সামনে পায়।
নামের মদে মাতাল হয়ে জমিনে পড়িয়া লুটায়
রমণ বলে তাদের মেগে ঠাঁই নিলাম হায়রে হয়।
Discussion
Public comments for Tora Ke Dekhibe Ay are available on the discussion page.
View discussion