অন্ধকারের পথ এড়িয়েতো নয় Andhokarer Poth Erieto Noy

অন্ধকারের পথ এড়িয়েতো নয়
পেরিয়েই যেতে হবে বেরিয়ে
বাধা-বন্ধের থেকে চোখ ফিরিয়ে তো নয়
সরিয়েই যাব বাধা সরিয়ে।।

পথ যদি নাই থাকে সুযোগে ছাওয়া
তা বলে কি থেমে যাবে এগিয়ে যাওয়া
স্থির ঠিকানায় থির লক্ষ্য রেখে
বাড়িয়েই যাব গতি বাড়িয়ে।।

সমুখে চেয়ে থাকা আর নয়
জীবন কে জানবার এই তো সময়
উজ্জ্বল ভবিষ্যৎ ভোর যেখানে
অতীতের রঙে-রূপ রেখায়
বর্তমানের শুভ স্বপ্ন আনি
মনগড়া ভয় যাব মাড়িয়ে।।

বাংলিশ/Banglish

Andhokarer poth erieto noy Periyei jete hobe beriye Badha-bondher theke chokh phiriye to noy Soriyei jabo badha soriye।। Poth jodi nai thake sujoge chhaowa Ta bole ki theme jabe egiye jaowa Sthir thikanay thir lokkho rekhe Bariyei jabo goti bariye।। Somukhe cheye thaka aar noy Jibon ke janbar ei to somoy Ujjwol bhabisyat bhor jekhane Otiter ronge-rup rekhay Bortomaner shubho swopno aani Mongora bhoy jabo mariye।।

Discussion

Public comments for Andhokarer Poth Erieto Noy are available on the discussion page.

View discussion