হেঁইয়ো হো হো হেঁইয়ো
ও মাঝি ভাই ও
বাইয়ো রে নাও বাইয়ো
খর নদীর ওপারে
স্বপ্নের দেশে যাইয়ো
হেই রে আকশে আসে বাদল বড় ভারি
হেই ঢেউ-এর তালে তুফান মাতে মরণ মহামারী
হেঁইয়ো হো বল্ মা ভৈ যাবৈ খর নদীর পারে
কে বেঁধেছে মায়ার ঘর ভুলের বালুচরে
নিবেছে কার আশার প্রদীপ কুসুম গেছে ঝরে
আ রে
তোলো ছেঁড়া পালে জয়ের পতাকা
আশার রঙে আঁকা
হেঁইয়ো হো বল্ মা ভৈ যাবৈ খর নদীর পারে
মহাকালের খরস্রোতে আশার তরী ভাসে
জীবন নেয়ে ধর না হাল মরণ যদি আসে
আ রে
এবার ভাঙা প্রদীপ শপথ শিখায় জ্বালো
আনো আরো আলো
হেঁইয়ো হো বল্ মা ভৈ যাবৈ খর নদীর পারে
Discussion
Public comments for Heiyo Ho Ho Heiyo are available on the discussion page.
View discussion