আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী
তীর ছুঁয়ে বসে থাকি না–
আমাকে ধরে রাখি না ।
খোলা আকাশের নীচে ছুটে চলি সারা বেলা
ছায়া দিয়ে পথ ঢাকি না ।।
ওই যে যাযাবর পাখি ডানা মেলে
পালকে কিছু লিখে দিয়ে গেল ফেলে–
ওখানে ভেসে গেছি উজানে মিশে গেছি–
কাউকে পিছু ডাকি না ।।
এই যে দূর থেকে আরও দূরে ভেসে
নিজেকে নিয়ে চলি নামহারা দেশে ;
পাথেয় হলো শুধু পথেরই ভালোবাসা —
কাউকে পিছু ডাকি না ।।
Discussion
Public comments for Anka Banka Pothe Jodi are available on the discussion page.
View discussion