রাত কেন তন্দ্রা হারা
মন কেন উদাস করা
গলা কেন ধরা ধরা
জানি জানি করে আমি জানিনে—
কিছু বুঝিনে হায়— রাত কেন তন্দ্রা হারা।
চোখের খেলা শুরু হল
কান্না হাসির ঝিলিক এল
নোঙর আমার খুলে গেল
পালে আমার হাওয়া এল
কীসে এল—কীসে গেল—কীসে হল
জানি জানি করে আমি জনিনে।
ও গুরু গুরু গুরু গুরু ডাকে
ও দুরু দুরু দুরু দুরু বুকে
ও শন্ শন্ শন্ শন্ হাওয়া
ও হারাল হারাল বলে চাওয়া
চাওয়া চাওয়া চাওয়া—পাওয়া পাওয়া পাওয়া
চাওয়া পাওয়া, পাওয়া চাওয়া
জানি জানি করে আমি জানিনে----
কিছু বুঝিনে হায়— রাত কেন তন্দ্রা হারা।
ছল ছল আঁখি ধারা কেন বহে যায়
গোপনে নয়ন কোণে মুকুতা গড়ায় গো
কেন বহে যায় ?
Discussion
Public comments for Raat Keno Tondra Hara are available on the discussion page.
View discussion