Back to Library
Romantic

আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায় Ano Saki Shiraji

Kazi Nazrul Islam

Ano Saki Shiraji lyrics by Kazi Nazrul Islam (1932). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album
Sur-Saki
Release

1932

Lyrics

আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়।
অধীর করো মোরে নয়ন-মদিরায়॥

পানসে জোছনাতে – ঝিম হয়ে আসে মন,
শারাব বিনে হেরো গুলবন উচাটন,
মদালস আঁখি কেন ঘোমটা ঢাকা এমন
বিষাদিত নিরালায়॥

তরুণ চোখে আনো অরুণ রাগ-ছোঁওয়া,
আঁখির করুণা তব যাচে ভোরের হাওয়া।
জীবন ভরা কাঁটার জ্বালা
ভুলিতে – চাহি শারাব-পিয়ালা
তোমার হাতে ঢালা॥

দুলাইয়া দাও মোরে আনন্দের হিন্দোলায়
ভুলাইয়া বেদনায়॥

Read in Banglish
Ano saki shiraji ano ankhi-piyalay. Odhir koro more noyon-modiray. Panse jochonate – jhim hoye ase mon, Sharab bine hero gulbon uchaton, Modaloas ankhi keno ghomta dhaka emon Bishadito niralay. Torun chokhe ano orun rag-chhowa, Ankhir koruna tobo jache bhorer haowa. Jibon bhora kantar jwala Bhulite – chahi sharab-piyala Tomar hate dhala. Dulaiya dao more anonder hindolay Bhulaiya bedonay.

Related songs

More songs you may enjoy.

Romantic

Mridul Baye Bokul Chhaye

মৃদুল বায়ে বকুল ছায়ে

Kazi Nazrul Islam

"মৃদুল বায়ে বকুল ছায়ে গোপন পায়ে কে ওই আসে। আকাশ-ছাওয়া চোখের চাওয়া উতল হাওয়া কেশের বাসে॥"

Longing

Pardesi Bodhua Ele Ki Etodine

পরদেশি বঁধুয়া এলে কি এতদিনে

Kazi Nazrul Islam

"পরদেশি বঁধুয়া, এলে কি এতদিনে। আসিলে এতদিনে কেমনে পথ চিনে॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Shunyo Aji Gul-Bagicha

শূন্য আজি গুল-বাগিচা

Kazi Nazrul Islam

"শূন্য আজি, গুল-বাগিচা যায় কেঁদে দখিন হাওয়া। রাঙা গুলের বাজার আজি স্মৃতির কাঁটায় ছাওয়া॥"

Romantic

Sokhi Lo Tay An Deke

সখী লো তায় আন ডেকে

Kazi Nazrul Islam

"সখী লো তায় আন ডেকে যে গান গেয়ে যায় পথ দিয়ে। সই দিব তারে কণ্ঠহার তার কণ্ঠেরই ওই সুর নিয়ে॥"

Humorous

Buker Bhitor Jolche Agun

বুকের ভিতর জ্বলছে আগুন

Kazi Nazrul Islam

"বুকের ভিতর জ্বলছে আগুন দমকল ডাক ওলো সই। শিগগির ফোন কর বঁধুরে নইলে পুড়ে ভস্ম হই॥"

Discussion

Public comments for Ano Saki Shiraji are available on the discussion page.

View discussion