Back to Library
Melancholic

শূন্য আজি গুল-বাগিচা Shunyo Aji Gul-Bagicha

Kazi Nazrul Islam

Shunyo Aji Gul-Bagicha lyrics by Kazi Nazrul Islam (1932). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album
Sur-Saki
Release

1932

Lyrics

শূন্য আজি, গুল-বাগিচা
যায় কেঁদে দখিন হাওয়া।
রাঙা গুলের বাজার আজি
স্মৃতির কাঁটায় ছাওয়া॥

ধূলি-ঢালা ফুল-সমাধি
আজি সে গুলিস্তানে
ছিল যথায় জলসা খুশির
বুলবুলির গজল গাওয়া॥

শুকনো পাতায় ছেয়েছে আজ
সাকির চরণ-রেখা,
নাহি সেথায় বঁধুর লাগি
বধূর আসা যাওয়া॥

নাহি মিঠা পানির নহর
পড়ে আছে বালুচর,
এ যেন গো হৃদয়ের
ভরা-ডুবির পথ বাওয়া॥

Read in Banglish
Shunyo aji, gul-bagicha Jay kende dokhin hawa. Ranga guler bajar aji Smritir kantay chawa. Dhuli-dhala phul-somadhi Aji se gulistane Chhilo jothay jolsha khushir Bulbulir gojol gawa. Shukno patay cheyeche aj Sakir choron-rekha, Nahi sethay bodhur lagi Bodhur asa jawa. Nahi mitha panir nohor Pore ache baluchor, E jeno go hridoyer Bhora-dubir poth bawa.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Bhul Korile Bonomali

ভুল করিলে বনমালী

Kazi Nazrul Islam

"ভুল করিলে বনমালী এসে বনে ফুল ফোটাতে। বুলবুলি যে ফুলও ফোটায় বন-মাতানোর সাথে সাথে।।"

Melancholic

Dur Bonanter Poth Bhuli Kon Bulbuli

দূর বনান্তের পথ ভুলি কোন্ বুলবুলি

Kazi Nazrul Islam

"দূর বনান্তের পথ ভুলি কোন্ বুলবুলি বুকে মোর আসিলি, হায়! হায় আনন্দের দূত যে তুই, তবু তোর চোখে কেন জল কি ব্যথায়।।"

Melancholic

Nishith Hoye Ashe Bhor

নিশীথ হয়ে আসে ভোর

Kazi Nazrul Islam

"নিশীথ হয়ে আসে ভোর বিদায় দেহো প্রিয় মোর। রজনিগন্ধার বনে হেরো গুঞ্জরিছে ভ্রমর॥"

Longing

Pardesi Bodhua Ele Ki Etodine

পরদেশি বঁধুয়া এলে কি এতদিনে

Kazi Nazrul Islam

"পরদেশি বঁধুয়া, এলে কি এতদিনে। আসিলে এতদিনে কেমনে পথ চিনে॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Melancholic

Biroher Gulbage Mor Bhul Kore Aj

বিরহের গুলবাগে মোর ভুল করে আজ

Kazi Nazrul Islam

"বিরহের গুলবাগে মোর ভুল করে আজ ফুটল কি বকুল। অবেলায় কুঞ্জবীথি মুঞ্জরিতে এলে কি বুলবুল॥"

Discussion

Public comments for Shunyo Aji Gul-Bagicha are available on the discussion page.

View discussion