আপনার আপন খবর নাই।
গগনের চাঁদ ধরব বলে
মনে করি তাই।।
যে গঠেছে এ প্রেম-তরী
সেই হয়েছে চড়ন্দারী
কোলের ঘোরে চিনতে নারি
মিছে গোল বাধাই।।
আঠারো মোকামে জানা
মহারসের বারামখানা
সেই রসের ভিতরে সে-না
আলো করে সাঁই।।
না জেনে চাঁদ ধরার বিধি
কথারই কোটি সাধন করি
লালন বলে, বাদী ভেদী
বিবাদী সদাই।।
Discussion
Public comments for Apnar Apon Khobor Nai are available on the discussion page.
View discussion