আপনারে আপনি চেনা যদি যায় Apnare Apni Chena Jodi Jay

আপনারে আপনি চেনা যদি যায়
তবে তারে চিনতে পারি সেই পরিচয়।।

উপরওয়ালা সদয় বাড়ি,
আত্মারূপে অবতারি,
মনের ঘোরে চিনতে নারি
কিসে কি হয়।।

যে অঙ্গ সেই অংশ কলা
কায় বিশেষে ভিন্ন বলা
যার ঘুচেছে মনের ঘোলা
সে কি তা কয়।।

সেই আমি কি আমি আমি
তাই জানিলে যাই দুর্নামি,
লালন কয় তবে কি ভ্রমি
ভব কৃপায়।

বাংলিশ/Banglish

Apnare apni chena jodi jay Tobe tare chinte pari sei porichoy. Uporwala sodoy bari, Atmarupe obotari, Moner ghore chinte nari Kise ki hoy. Je ongo sei ongsho kola Kay bisheshe bhinno bola Jar ghucheche moner ghola Se ki ta koy. Sei ami ki ami ami Tai janile jay durnami, Lalon koy tobe ki bhromi Bhobo kripay.

Discussion

Public comments for Apnare Apni Chena Jodi Jay are available on the discussion page.

View discussion