ও মন, দেখে শুনে ঘোর গেল না।
কি করিতে কি করিলাম, দুগ্ধেতে মিশিল চোনা।।
মদন রাজার ডাণ্ডা ভারি,
হলাম রাজার আজ্ঞাকারী,
যার মাটিতে বসত করি
চিরদিন তারে চিনলাম না।।
রাগের আশ্রয় নিলে তখন,
কি করিতে পারে মদন;
আমার হল কাম-লোভী মন
মদন রাজার গাঁটরি-টানা।।
উপর হাকিম একদিনে,
কৃপা করত নিজ গুণে;
দীনের অধীন লালন ভনে
যেতো রে মনের দো-টানা।।
Discussion
Public comments for O Mon Dekhe Shune Ghor Gelo Na are available on the discussion page.
View discussion