Back to Library
Philosophical

কারে দিব দোষ Kare Dibo Dosh

Lalon Fakir

Read Kare Dibo Dosh in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন ফকির
ধরণ
বাউল
Lyrics

কারে দিব দোষ
নাহি পরের দোষ
মনের দোষে আমি পড়লাম রে ফেরে।
আমার মন যদি বুঝিত
লোভের দেশ ছাড়িত
লয়ে যেত আমায় বিরজা পারে।।

মনের গুণে কেহ হল মহাজন,
বেপার করে পেল অমূল্য রতন,
আমারে ডুবালি অবোধ মন
এখন পারের সম্বল কিছুই না পেলাম করে।।

অন্তিম কালের কালে কি না জানি হয়,
একদিন ভাবলে না অবোধ মনুরায়
ভেবেছ দিন এমনি বুঝি যায়
সকল জানা যাবে যেদিন শমনে ধরে।।

কামে চিত্ত হত মন রে আমার,
সুধা ত্যেজে গরল খায় সে বেশুমার
সিরাজ সাঁই কয়, লালন রে তোমার
বুঝি ভগ্নদশা ভাই ঘটল আখেরে।।

Read in Banglish
Kare dibo dosh Nahi porer dosh Moner doshe ami porlam re fhere. Amar mon jodi bujhito Lobher desh charito Loye jeto amay biraja pare.. Moner gune keho holo mohajon, Bepar kore pelo omullo roton, Amare dubali obodh mon Ekhon parer sombol kichui na pelam kore.. Ontim kaler kale ki na jani hoy, Ekdin bhable na obodh monuray Bhebhecho din emni bujhi jay Sokol jana jabe jedin somone dhore.. Kame chitto hoto mon re amar, Sudha tyeje gorol khay se beshumar Siraj Shai koy, Lalon re tomar Bujhi bhognodosha bhai ghotlo akhere..

Related songs

More songs you may enjoy.

Philosophical

Tumi Kar Keba Tomar Ei Songsare

তুমি কার কেবা তোমার এই সংসারে

Lalon Shah

"তুমি কার কেবা তোমার এই সংসারে। মিছে মায়ায় মজে কেন এমন করো রো এত পীরিত দন্ত জিহ্বায় কায়দা পেলে সেও সাজা দেয়"

Philosophical

Se Koron Siddhi Kora Samannye Ki Hoy

সে করণ সিদ্ধি করা সামান্যে কি হয়

Lalon Shah

"সে করণ সিদ্ধি করা সামান্যে কি হয়। গরল হৈতে সুধা নিতে অন্তে সে প্রাণ যায়।"

Philosophical

Jeeb Mole Jeeb Jay Kon Shongshare

জীব ম’লে জীব যায় কোন সংসারে

Lalon Shah

"জীব ম’লে জীব যায় কোন সংসারে। ঈশ্বরের ঘর-বাড়ি যদি হয় অসার ভুবনে। রাম নারায়ণ গৌর হরি ঈশ্বর যদি গণ্য করি"

Philosophical

O Mon Dekhe Shune Ghor Gelo Na

ও মন, দেখে শুনে ঘোর গেল না

Lalon Fakir

"ও মন, দেখে শুনে ঘোর গেল না। কি করিতে কি করিলাম, দুগ্ধেতে মিশিল চোনা।।"

Devotional

Adame Ahmad Ese Nabi Nam Se Janale

আদমে আহমদ এসে নবী নাম সে জানালে

Lalon Shah

"আদমে আহমদ এসে নবী নাম সে জানালে। যে তনে করিলে সৃষ্টি, সে তন কোথায় রাখিলে।"

Melancholic

Chirodin Dukher Onole Pran Jolche Amar

চিরদিন দুখের অনলে প্রাণ জ্বলছে আমার

Lalon Fakir

"চিরদিন দুখের অনলে প্রাণ জ্বলছে আমার। আমি আর কত দিন জানি অবলার প্রাণী এ জ্বলনে জ্বলবে ও হে দয়াময়।"

Discussion

Public comments for Kare Dibo Dosh are available on the discussion page.

View discussion