আপনি আমার কোন্খানে
বেড়াই তারি সন্ধানে॥
নানান রূপে নানান বেশে ফেরে যেজন ছায়ার দেশে
তার পরিচয় কেঁদে হেসে শেষ হবে কি, কে জানে॥
আমার গানের গহন-মাঝে শুনেছিলেম যার ভাষা
খুঁজে না পাই তার বাসা।
বেলা কখন যায় গো বয়ে, আলো আসে মলিন হয়ে–
পথের বাঁশি যায় কী কয়ে বিকালবেলার মূলতানে॥
Discussion
Public comments for Apni Amar Konkhane are available on the discussion page.
View discussion