আর দূর নেই দিগন্তের বেশী দূর নেই
সব ক্লান্তির অন্ত এবার
এই রাত্রির সীমান্তের যারা যাত্রী,
সংক্রান্তির লগ্ন এবার।।
ধরো তুলে ধরো যুগান্তের জড় যত সাধনা,
পরো মাথে পরো রক্ত তিলক
পরো যত বেদনা।
ঢেউয়ে ঢেউয়ে দুলে, সে কী মাতন তোলে,
জন কল্লোলে আসে বন্যা।।
যত আছে ক্ষত শতাব্দীর শত জমা অপমান,
এসো আজ তবে ভাঙ্গতে ভাঙ্গতে
হবে যত অসমান।
এসো সৎ ভাবে ও বুকে বুকে পাবে
দধিচির অস্থির সন্ধান।।
Discussion
Public comments for Ar Dur Nei Diganter Beshi Dur Nei are available on the discussion page.
View discussion