আর কতদিন ভবে থাকিব মা ?
পথ চেয়ে কত ডাকিব মা ?
তুমি দেখা তো দিলে না কোলে তো নিলে না
কি আশে পরাণ রাখিব মা?
আমায় কেহ তো আদর করে না গো,
পতিতে তুলিয়া ধরে না গো,
মম দুখে কারো আঁখি ঝরে না গো
তবু মোহ নাহি টুটে, ঘুম নাহি ছুটে,
আর কতদিনে জাগিব মা ?
আমি শত নিঠুরতা সহিয়া গো,
হৃদয় বেদনা বহিয়া গো,
কত কেঁদেছি তোমারে কহিয়া গো,
আমি আঁধারে পড়িয়া কাঁদিয়া কাঁদিয়া
আর কত ধুলো মাখিব মা ?
Discussion
Public comments for Ar Kotodin Bhobe Thakibo Ma are available on the discussion page.
View discussion