কতভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে।
মত্ত এ চিত তবু, তর্ক বিচারে।
নিত্য নিয়তি বলে বায়ু ধায়, মেঘ চলে,
শ্যাম-বিটপি দলে সু-রসাল ফল ফলে,
পাখী গাহে, ফুল ফোটে, তটিনী বহিয়া যায়।
দ্বিধাহীন অনুভূতি হৃদয়ে রহিয়া যায়,
স্তম্ভিত চিত পায় জ্যোতি আঁধারে।
অসীম শূন্য তলে সৌর-জগত কত,
ভ্রান্তিহীন ভ্রমে চির-চিহ্নিত পথ;
রুগ্ন শিশুরে ধরি জননী বক্ষো পরি
উষ্ণ কপোলে চুমে, নয়নে অশ্রু মরি!
বিশ্ব-দৃশ্য যত, ‘অস্তি’ প্রচারে।
Discussion
Public comments for Kotobhabe Birajicho Bishwa-Majhare are available on the discussion page.
View discussion