কে রে হৃদয়ে জাগে শান্ত শীতল রাগে,
মোহ তিমির নাশে প্রেম মলয়া বয়;
ললিত মধুর আঁখি করুণা অমিয় মাখি,
আদরে মোরে ডাকি হেসে হেসে কথা কয়।।
কহিতে নাহিক ভাষা, কত সুখ কত আশা,
কত স্নেহ ভালবাসা, সে নয়ন কোণে রয়!
সে মাধুরী অনুপম, কান্তি মধুর কম,
মুগ্ধ মানসে মম নাশে পাপ-তাপ ভয়।।
বিষয় বাসনা যত পূর্ণভজন ব্রত
পুলকে হইয়া নত আদরে বরিয়া লয়,
চরণ পরশ ফলে পতিত চরণ তলে
স্তম্ভিত রিপুদলে বলে হোক তব জয়।।
Discussion
Public comments for Ke Re Hridoye Jage are available on the discussion page.
View discussion