আর নাই যে দেরি, নাই যে দেরি।
সামনে সবার পড়ল ধরা তুমি যে, ভাই, আমাদেরই॥
হিমের বাহু-বাঁধন টুটি পাগ্লা-ঝোরা পাবে ছুটি,
উত্তরে এই হাওয়া তোমার বইবে উজান কুঞ্জ ঘেরি॥
নাই যে দেরি নাই যে দেরি।
শুনছ না কি জলে স্থলে জাদুকরের বাজল ভেরী।
দেখছ না কি এই আলোকে খেলছে হাসি রবির চোখে—
সাদা তোমার শ্যামল হবে, ফিরব মোরা তাই যে হেরি॥
Discussion
Public comments for Ar Nai Je Deri are available on the discussion page.
View discussion