Back to Library
Joyous

সন্ন্যাসী যে জাগিল ওই Sannyasi Je Jagilo Oi

Rabindranath Tagore

Sannyasi Je Jagilo Oi lyrics by Rabindranath Tagore (1915). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

সন্ন্যাসী যে জাগিল ওই, জাগিল ওই, জাগিল!
হাস্য-ভরা দখিন-বায়ে অঙ্গ হতে দিল উড়ায়ে
শ্মশানচিতাভস্মরাশি— ভাগিল কোথা ভাগিল।
মানসলোকে শুভ্র আলো চূর্ণ হয়ে রঙ জাগালো,
মদির রাগ লাগিল তারে— হৃদয়ে তার লাগিল॥

আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে—
রঙের ধারা ওই-যে বহে যায় রে॥

রঙের ঝড় উচ্ছ্বসিল গগনে,
রঙের ঢেউ রসের স্রোতে মাতিয়া ওঠে সঘনে—
ডাকিল বান আজি সে কোন্‌ কোটালে।
নাকাড়া বাজে কানাড়া বাজে বাঁশিতে—
কান্নাধারা মিলিয়া গেছে হাসিতে—
প্রাণের মাঝে ফোয়ারা তার ছোটালে।
এসেছে হাওয়া বাণীতে দোল-দোলানো, এসেছে পথ-ভোলানো—
এসেছে ডাক ঘরের দ্বার-খোলানো ॥

আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে—
রঙের ধারা ওই-যে বহে যায় রে॥

উদয়রবি যে রাঙা রঙ রাঙায়ে পূর্বাচলের দিয়েছে ঘুম ভাঙায়ে
অস্তরবি সে রাঙা রসে রসিল—
চিরপ্রাণের বিজয়বাণী ঘোষিল।
অরুণবীণা যে সুর দিল রণিয়া সন্ধ্যাকাশে সে সুর উঠে ঘনিয়া
নীরব নিশীথিনীর বুকে নিখিল ধ্বনি ধ্বনিয়া।

আয় রে তোরা, আয় রে তোরা, আয় রে—
বাঁধন-হারা রঙের ধারা ওই-যে বহে যায় রে॥

Read in Banglish
Sannyasi je jagilo oi, jagilo oi, jagilo! Hasya-bhora dokhin-baye ango hote dilo uraye Smashanchitabhasmarashi-- bhagilo kotha bhagilo. Manasloke shubhro alo churno hoye rong jagalo, Modiro rago lagilo tare-- hridoye tar lagilo. Ay re tora, ay re tora, ay re-- Ronger dhara oi-je bohe jay re. Ronger jhor uchchhosilo gogone, Ronger dheu roser srote matiya othe soghone-- Dakilo ban aji se kon kotale. Nakara baje kanara baje bhashite-- Kannadhara miliya geche hashite-- Praner majhe foyara tar chhotale. Eseche hawa banite dol-dolano, eseche poth-bholano-- Eseche dak ghorer dwar-kholano. Ay re tora, ay re tora, ay re-- Ronger dhara oi-je bohe jay re. Udayrobi je ranga rong rangaye purbacholer diyeche ghum bhangaye Astorobi se ranga rose rosilo-- Chiropraner bijoybani ghoshilo. Arunbina je sur dilo roniya sondhakashe se sur uthe ghoniya Nirob nishithinir buke nikhil dhoni dhwoniya. Ay re tora, ay re tora, ay re-- Badhon-hara ronger dhara oi-je bohe jay re.

Related songs

More songs you may enjoy.

Spiritual

Akash Bhora Surjo Tara

আকাশভরা সূর্য-তারা

Rabindranath Tagore

"আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥"

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Nature

Achho Akash-pane Tule Matha

আছ আকাশ-পানে তুলে মাথা

Rabindranath Tagore

"আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা। ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।"

Devotional

Adhar Elo Bole Tai

আঁধার এল ব’লে তাই

Rabindranath Tagore

"আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-"

Joyful

Aji Basanta Jagrata Dware

আজি বসন্ত জাগ্রত দ্বারে

Rabindranath Tagore

"আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥"

Devotional

Aloker Ei Jhornadharay Dhuiye Dao

আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও

Rabindranath Tagore

"আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥ যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে"

Discussion

Public comments for Sannyasi Je Jagilo Oi are available on the discussion page.

View discussion