পাগলামি করে মোর পাগল মন
হৃদ মসজিদে খুঁজতে থাকে
কোথায় নিরঞ্জন।।
বাস্তব চক্ষে চাইয়া চাইয়া
খুঁজলো মসজিদ মন্দির গিয়া
নাই বাকি কাশি গয়া
না পাইলাম দরশন।।
করজোড়ে ডাকলে পরে
তবুও সে আসে না রে
ভক্তগণের বাস্তব নজরে
আসার বিধান নাই কখন।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
দেখবে তারে জ্ঞান চক্ষু দিয়া
যদি রে দেখ খুঁজিয়া
হৃদয়ের গহন।।
Discussion
Public comments for Paglami Kore Mor Pagol Mon are available on the discussion page.
View discussion