আরো পুষ্প বলি রে তোমারে
রজনী প্ৰভাতে পুষ্প ভাসাইম সাগরে।।
আগে যদি জানতাম শ্যামরে নিদয়া নিষ্ঠুর
বুকে কিছু নাইরে তোমার মুখেতে মধুর।
আগে যদি জানতাম রে শ্যাম যাইবায় রে ছাডিয়া।
তবে কি করিতাম প্ৰেম বিনা দড়াইয়া।।
ভাবিয়া রাধারমণ বলে শুনরে কালিয়া
পর কি আপনি হয় পিরিতির লাগিয়া।
Discussion
Public comments for Aro Pushpo Boli Re Tomare are available on the discussion page.
View discussion