বিষন্ন প্রলয়ে অবশ চোখ,
চন্দ্রডোবা রাতে উদাস মন
পাওয়া না পাওয়ার রেখাপটে
তোমায় ধরতে পারিনা
মেঘদল ভেসে বেড়ায় ছায়ালোকে
চোখ আটকে থাকে স্তব্ধতায়
দূর বহুদূর ঐ গ্রহান্তরে
অস্তিত্ব জুড়ে তোমার ঠাঁই নাই
নিলে মিশে থাকা ম্লান আকাশ
নির্ঘুম… ম্রিয়মাণ দুঃস্বপ্ন তোমার…
অদূরের কল্পভুবন,
তোমায় খুঁজে নিমগ্ন মন,
শব্দহীন চারিদিক, হতাশায় তুমি
অদৃশ্য ছায়াপথ
নিকৃষ্ট শব্দের আড়ালে, তুমি লুকনো অসুখ
আবছায়া আঁধারে ভুলেছি আমি পুরনো ক্ষত
নিয়ম ভাঙার পথে যতই থাকুক বিষন্নতা
নিরবে কাঁদে তোমাকে হারোনোর চিৎকার
ক্লান্ত বিকেলে তুমি কোথায়?
চেনা পথ-ঘাট তোমার দুঃখ শোনায়
আমি কেঁদে যাই তাই সারাক্ষণ…শূন্যতায়
শেষ সন্ধ্যায় একাকী, অবলীলায়
তুমি জাগনি আমার গানে, কবিতায়
মিছেমিছি কত গল্প বলা
ভুলে-বেভুলে সব হারিয়ে
শূন্যতায়… শূন্যতায়…
অদূরের কল্পভুবন,
তোমায় খুঁজে নিমগ্ন মন,
শব্দহীন চারিদিক, হতাশায় তুমি
অদৃশ্য ছায়াপথ
Discussion
Public comments for Artonad are available on the discussion page.
View discussion