আশায় আশায় বসে আছি
ওরে আমার মন
কখন তোমার
আসবে টেলিফোন
কালা যখন তখন করো ডায়াল
বুঝিনা ছাই তোমার খেয়াল
তোমার আমার এই যে দেয়াল
ভাঙবে রে তখন
তখন ভাবি আসবে টেলিফোন
তোমার সঙ্গে দেখতে পেলে
পাড়াপরশি মন্দ বলে
তারচেয়ে রাত্রিবেলা সবাই যখন
ঘুমে অচেতন
তখন ভাবি আসবে টেলিফোন
তারচেয়ে ভালো তোমার টেলিফোন
তোমার সামনে থাকলে আমি
কি হয় জানেন অন্তর্যামী
দুরূদুরূ বক্ষ জাগে
চিত্তে উচাটন
তারচেয়ে ভালো তোমার টেলিফোন
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
মধুর ধ্বনি
শুনি তোমার আগমনী
তাতে ধন্য হয় যে রাধা রানী
ধন্য এ জীবন
সবচেয়ে ভালো তোমার টেলিফোন
Discussion
Public comments for Ashay Ashay Boshe Achhi are available on the discussion page.
View discussion