এই আধপোড়া শহরটা
দগদগে ঘা নিয়ে
ধুকপুক করে বাঁচে
গরম দুপুরে
এই চেনামুখ শহরের
অলিগলি সাপগুলি
দমেপে পড়ে থাকে
গরম দুপুরে
এই ঘামে ভেজা শহরের
নাগরিক ফিরিওয়ালা
দরজায় টোকা মারে
গরম দুপুরে
এই ঝিমধরা শহরের
আলোছায়া গৃহকোণে
গৃহিনী নিদ্রা দেন
গরম দুপুরে
এই আধপেটা শহরের
কুকুর কাকের সাথে
জঞ্জালে মুখ রাখে
গরম দুপুরে
এই আধপোড়া শহরের
একা নদি বয়ে চলে
মড়া পোড়া ছাই নিয়ে
গরম দুপুরে
Discussion
Public comments for Goram Dupure are available on the discussion page.
View discussion