কতোকি করার আছে বাকি
বেলা বয়ে যায়
কি করে এভাবে আমি থাকি
ভেবে ভেবে সারাদিন কাটে
বলো কি উপায়
তোমারও কি এরকম ঘটে
কতোকি করার আছে বাকি
ঠিক কি যে চাই খুঁজে বেড়াই
কুল কিনারা ভেবে না পাই
কি করি বলো না
হা-হুতাশ গেল না
সব ছেড়ে ছুড়ে বহুদুরে সরে যাই তবে
আর কি বা হবে
কিছুতো হলো না এ জীবনে
বৃথা কালক্ষয়
তোমারও কি এমন হয় মনে
নিঃসঙ্গতা ঘিরে আসে
কঠিন এ সময়
তোমারও কি কেউ নেই পাশে
ঠিক কি যে চাই খুঁজে বেড়াই
কুল কিনারা ভেবে না পাই
কি করি বলো না
হা-হুতাশ গেল না
সব ছেড়ে ছুড়ে বহুদুরে সরে যাই তবে
আর কি বা হবে
Discussion
Public comments for Kotoki Korar Ache Baki are available on the discussion page.
View discussion