Back to Library
Devotional

অসুর-বাড়ির ফেরত এ মা Asur-Barir Ferot E Ma

Kazi Nazrul Islam

Asur-Barir Ferot E Ma lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

অসুর-বাড়ির ফেরত এ মা
শ্বশুরবাড়ির ফেরত নয়।
দশভুজার করিস পূজা
ভুলরূপে সব জগৎময়॥

নয় গৌরী নয় এ উমা
মেনকা যার খেত চুমা,
রুদ্রাণী এ, এ যে ভূমা,
এক সাথে এ ভয়-অভয়॥

অসুর দানব করল শাসন
এইরূপে মা বারে বারে
রাবণ-বধের বর দিল মা
এইরূপে রাম-অবতারে।

দেব-সেনানী পুত্রে লয়ে
যায় এই মা, দিগ্‌বিজয়ে
সেইরূপে মায়ের কর রে পূজা
ভারতে ফের আসবে জয়॥

Read in Banglish
Asur-barir ferot e ma Shoshurbadir ferot noy. Doshobhujar koris puja Bhulrupe sob jogotmoy. Noy Gouri noy e Uma Menoka jahar khet chuma, Rudrani e, e je bhuma, Ek sathe e bhoy-obhoy. Asur danob korlo shason Eirupe ma bare bare Rabon-bodher bor dilo ma Eirupe Ram-obotare. Deb-senani putre loye Jay ei ma, dig-bijoye Seirupe mayer kor re puja Bharote fer ashbe joy.

Related songs

More songs you may enjoy.

Festive

Momo Agomone Baje Agomonir Sanai

মম আগমনে বাজে আগমনির সানাই

Kazi Nazrul Islam

"মম আগমনে বাজে আগমনির সানাই। সহসা প্রভাতে ‘আমি এসেছি’ জানাই॥"

Devotional

Shankari Shailendra Sute

শঙ্করি শৈলেন্দ্র সুতে শশাঙ্ক শিখরাশ্চিতে

Kazi Nazrul Islam

"শঙ্করি শৈলেন্দ্র সুতে, শশাঙ্ক শিখরাশ্চিতে, সদাশিবে শিব প্রদায়িনী (নি) | মা | ত্রৈলোক্য ত্রিতাপ হরা, তুমি আদ্যা পরাত্পরা, তপনজ ভয় নিবারিণি ||"

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Velay Chore

শ্যামা নামের ভেলায় চড়ে

Kazi Nazrul Islam

"শ্যামা নামের ভেলায় চড়ে কাল-নদীতে দুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি।"

Devotional

Bhagirathir Dharar Moto Sudhar Sagor Poruk Jhore

ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে

Kazi Nazrul Islam

"ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে মা গো এবার ত্রিভুবনের সকল জড় জীবের পরে"

Patriotic

Bharat Shmashan Holo Ma

ভারত শ্মশান হল মা, তুই শ্মশানবাসিনী বলে

Kazi Nazrul Islam

"ভারত শ্মশান হল মা, তুই শ্মশানবাসিনী বলে। জীবন্ত শব নিত্য মোরা চিতাগ্নিতে মরি জ্বলে॥"

Discussion

Public comments for Asur-Barir Ferot E Ma are available on the discussion page.

View discussion