Back to Library
Devotional

ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে Bhagirathir Dharar Moto Sudhar Sagor Poruk Jhore

Kazi Nazrul Islam

Read Bhagirathir Dharar Moto Sudhar Sagor Poruk Jhore in Bengali and Banglish transliteration.

Updated

Lyrics

ভাগীরথীর ধারার মতো সুধার সাগর পড়ুক ঝরে
মা গো এবার ত্রিভুবনের সকল জড় জীবের পরে॥

যত মলিন আঁধার কালো
হোক সুধাময়, পড়ুক আলো,
সকল জীব শিব হোক মা, সেই সুধাতে সিনান করে॥

তোর শক্তি-প্রসাদ পেয়ে মানুষ হবে অমর সেনা,
দিব্য জ্যোতির্দেহ পাবে, দানব-অসুর ভয় রবে না।
এই পৃথিবী ব্যথাহত
শ্বেত শতদলের মতো
মা তোর পূজাঞ্জলি হয়ে উঠবে ফুটে সেই সাগরে॥

Read in Banglish
Bhagirathir dharar moto sudhar sagor poruk jhore Ma go ebar tribhuboner sokol joro jiber pore. Joto molin adhar kalo Hok sudhamoy, poruk alo, Sokol jib Shib hok ma, sei sudhate sinan kore. Tor shokti-proshad peye manush hobe omor sena, Dibyo jyotirdeho pabe, danob-oshur bhoy robe na. Ei prithibi byathahoto Sheto shotodoler moto Ma tor pujanjoli hoye uthbe phute sei sagore.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shyama Mayer Kole Chore

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

Kazi Nazrul Islam

"শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধাশ্যাম॥"

Devotional

Shyama Namer Velay Chore

শ্যামা নামের ভেলায় চড়ে

Kazi Nazrul Islam

"শ্যামা নামের ভেলায় চড়ে কাল-নদীতে দুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি।"

Devotional

Ma Meyete Khelbo Putul

মা মেয়েতে খেলব পুতুল

Kazi Nazrul Islam

"মা মেয়েতে খেলব পুতুল আয় মা আমার খেলা-ঘরে। (আমি) মা হয়ে মা শিখিয়ে দেব পুতুল খেলে কেমন করে॥"

Devotional

Mayer Ashim Rup-Sindhute Re

মায়ের অসীম রূপ-সিন্ধুতে রে

Kazi Nazrul Islam

"(মায়ের) অসীম রূপ-সিন্ধুতে রে বিন্দুসম বেড়ায় ঘুরে, কোটি চন্দ্র সূর্য তারা অনন্ত এই বিশ্ব জুড়ে॥"

Devotional

Bol Ma Shyama Bol

বল মা শ্যামা বল, তোর বিগ্রহ কী মায়া জানে

Kazi Nazrul Islam

"বল মা শ্যামা বল, তোর বিগ্রহ কী মায়া জানে, (আমি) যত দেখি তত কাঁদি ওই রূপ দেখি মা সকলখানে॥"

Devotional

Diner Hote Din Dukhi

দীনের হতে দীন দুঃখী অধম যথা থাকে

Kazi Nazrul Islam

"দীনের হতে দীন দুঃখী অধম যথা থাকে ভিখারিনি বেশে সেথা দেখেছি মোর মাকে (মোর) অন্নপূর্ণা মাকে॥"

Discussion

Public comments for Bhagirathir Dharar Moto Sudhar Sagor Poruk Jhore are available on the discussion page.

View discussion