বাজায় বাঁশি কদমতলে নিগুড়ে ঘনাইয়া
মনে লয় সঙ্গে যাই ঘর সংসার ছাড়িয়া।
দিবানিশি বাজায় বাঁশি নানান সুর ধরিয়া
মনে লয় দৌড় দিগি আনতাম বাঁশি কাড়িয়া;
নানা সুরে বাজে বাঁশি মন করে উদাসী
কি লাভ আয়রে বন্ধু আমারে নাসিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
যাইমু বন্ধের সঙ্গে ঘর সংসার ছাড়িয়া।
Discussion
Public comments for Bajay Banshi Kodomtoli Nigure Ghonaiya are available on the discussion page.
View discussion