সখী আমি আগে জানি না : প্রেম করা যে এই লাঞ্ছনা।
ওগো প্ৰেম করে যে হইলাম গো দোষী লোকের মুখে ঘোষণা।।
শাশুড়ী ননদী গো হেথা হেলায় খোচায় তোড়া গো কথা
আমি যে অবলা নারী কিছু প্ৰমাণিতে পারি না।
নারীর যৌবন চুনের গো ফোটা গেল যৌবন রইল খোটা
নারীর যৌবনে জোয়ার ভাটা গেলে যৌবন আর পাবে না।
ভেবে রাধারমণ বলে প্ৰেম কইরা না তোমরা সকলে
ওগো প্ৰেম করিয়া দ্বিগুণ জ্বালা মইলে জ্বালা যাবে না।।
Discussion
Public comments for Sakhi Ami Age Jani Na are available on the discussion page.
View discussion