বৃন্দে গো আয় গো বৃন্দে শ্যামকে দেখাও আনিয়া
মনপ্রাণ সদায় ঝুরে তাহার লাগিয়া।
সারারাত্রে থাকি আমি পন্থ পানে চাইয়া
কোন বিধাতা বন্ধু দাতা রাখিল বান্ধিয়া।
নারী জাতি অল্পমতি ভুলায় বাঁশি দিয়া
আসব বলে গেল বন্ধু না আইল ফিরিয়া।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
সোহাগ মণি ভাবের বন্ধু শান্ত কর গিয়া।
Discussion
Public comments for Brinde Go Ay Go Brinde Shyamke Dekhao Aniya are available on the discussion page.
View discussion