মানা করি রাই বঙ্গিনী আর যমুনায় যাইওনা–
কালো রূপ লাগিয়ে অঙ্গে হেমাঙ্গী রবে না।।
হেরিবারে সদায় যারে করা গো রাই ভাবনা–
সে যে তোমার কুলের কালি তারে কি রাই জানো না।
ঘরে বাদী ননদিনী বারে পরিজনা–
ছাড়ো ধ্বনি রাই কমিনী কালার প্ৰেমে বাসনা।
ভাইবে রাধারমণ বলে–ছাড়া বিষম যন্ত্রণা
প্রেমের আঠা বিষম লেঠা ছাড়াইলে তো ছাড় না।
Discussion
Public comments for Mana Kori Rai Bongini are available on the discussion page.
View discussion