বল স্বরূপ কোথায় আমার সাধের সারী,
যার জন্যে হয়েছি রে দণ্ডধারী।
কোথা সে নিকুঞ্জবন
কোথা সে যমুনা এখন
কোথা সে গোপিনীগণ
আহা মরি!
রামানন্দের দরশনে
দৃষ্ট ভাব উদয় মনে
যাই আমি কাহার সনে
সেই পুরী।
আর কি সেই সঙ্গী পাব
মনের সাধ পুরাবো
পরম আনন্দে রব
ঐ রূপ হেরি৷
গৌরচাঁদ ঐ দিন বলে
আকুল হয় তিলে তিলে
লালন কয়, সেহি লীলে
সু-মাধুরী।।
Discussion
Public comments for Balo Swarup Kothay Amar Sadher Sari are available on the discussion page.
View discussion