শুধু একবার বলে যাও
যদি তুমি চলে যাও,
কোন্ আশা বুকে নিয়ে থাকবো —
আমি স্বপ্নের কোন্ ছবি আঁকবো ।।
একা একা বিরহেরও আঁধারে
কোন তারা আলো দেবে আমারে
হাসি দিয়ে কতো ব্যথা ঢাকবো ।।
বালুচরে থেমে যাওয়া তরণী,
কোনখানে ভেসেছিল কোন্ তরী এসেছিল
লিখে যাব কত সেই স্মরণী ।
এই মন স্বপ্ন যে বইবে
এই কথা কেগো মোরে কইবে
এত সুর কোন্ গানে বাঁধবো ।।
Discussion
Public comments for Shudhu Ekbar Bole Jao are available on the discussion page.
View discussion