বারে বারে অবলারে জ্বালইওনা বাঁশি তোমারে করি রে মানা।
তুমি নাম ধরিয়া সদায় ডাক আমার ঘরে আছে গুরুজনা।।
আমার শাশুড়ী ননদী ঘরে সদায় রে করে ঘোষণা।
তুমি জাইনে কি জানো না বাঁশি ভূ আমি পরার ঘরে পরাধীনা।।
তুমি বাঁশিতে পুরিয়া মধু আকুল কর কুলবধূ তুমি জাইনে জানো না।
ভাইবে রাধা রমণ বলে নিরলে পাইলে আমি তারে বলব দুঃখ
হৃদয় খুলে পুরাব মনের বাসনা।।
Discussion
Public comments for Bare Bare Abolare Jaloiona Banshi are available on the discussion page.
View discussion