Back to Library
Joyful

বসন্তপ্রভাতে এক মালতীর ফুল Basanta Prabhate Ek Malatir Phul

Rabindranath Tagore

Basanta Prabhate Ek Malatir Phul lyrics by Rabindranath Tagore (1881). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

বসন্তপ্রভাতে এক মালতীর ফুল
প্রথম মেলিল আঁখি তার, চাহিয়া দেখিল চারি ধার ।।
উষারানী দাঁড়াইয়া শিয়রে তাহার
দেখিছে ফুলের ঘুম-ভাঙা । হরষে কপোল তার রাঙা ।।

মধুকর গান গেয়ে বলে, ‘মধু কই । মধু দাও দাও ।’
হরষে হৃদয় ফেটে গিয়ে ফুল বলে, ‘এই লও লও ।’
বায়ু আসি কহে কানে কানে, ‘ফুলবালা, পরিমল দাও ।’
আনন্দে কাঁদিয়া কহে ফুল, ‘যাহা আছে সব লয়ে যাও ।’

হরষ ধরে না তার চিতে, আপনারে চাহে বিলাইতে,
বালিকা আনন্দে কুটি-কুটি পাতায় পাতায় পড়ে লুটি ।।

Read in Banglish
Basantaprabhate ek malatir phul Prothom melilo ankhi tar, chahiya dekhilo chari dhar .. Usharani daraiya shiyore tahar Dekhiche phuler ghum-bhanga. Horoshe kopol tar ranga .. Modhukor gan geye bole, 'Modhu koi. Modhu dao dao.' Horoshe hridoy phete giye phul bole, 'Ei lao lao.' Bayu ashi kohe kane kane, 'Phulbala, porimol dao.' Anonde kadiya kohe phul, 'Jaha ache sob loye jao.' Horosh dhore na tar chite, apanare chahe bilaite, Balika anonde kuti-kuti patay patay pore luti ..

Related songs

More songs you may enjoy.

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Nature

Achho Akash-pane Tule Matha

আছ আকাশ-পানে তুলে মাথা

Rabindranath Tagore

"আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা। ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।"

Joyful

Aji Basanta Jagrata Dware

আজি বসন্ত জাগ্রত দ্বারে

Rabindranath Tagore

"আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে॥"

Nature-inspired

Ananter Bani Tumi

অনন্তের বাণী তুমি

Rabindranath Tagore

"অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উত্সবে আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে ।।"

Ethereal

Se Kon Boner Horin

সে কোন্‌ বনের হরিণ

Rabindranath Tagore

"সে কোন্‌ বনের হরিণ ছিল আমার মনে। কে তারে বাঁধল অকারণে॥ গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ"

Joyful

Ke Rong Lagale Bone Bone

কে রঙ লাগালে বনে বনে

Rabindranath Tagore

"কে রঙ লাগালে বনে বনে। ঢেউ জাগালে সমীরণে॥ আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা–"

Discussion

Public comments for Basanta Prabhate Ek Malatir Phul are available on the discussion page.

View discussion