বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য
বাঁশি রে তুই ধন্য ধন্য, কৃষ্ণ বিনা কভু থাকো না।
তোর মত কৃষ্ণপ্রীতি জগতে আর দেখি না।
বাঁশি রে কুন সাধনে ওরে বাঁশি কৃষ্ণ করকমলে বসি
দিবানিশি করে আলাপনা।
বাঁশি দেবাদিগন্ধর্ব
ঋষি মুনি যার করে ভাবনা।
বাঁশিয়ে জানো কি মোহিনী সদা উন্মাদিনী
বাঁশির ধ্বনি কর্ণে যায় শোনা।
বাঁশি ত্রিলোকের মন আকর্ষি
তোর গুণের নাই তুলনা।
বাঁশিরে বাঁশি কি অমিয় নিধি রাখে না কারো বলবুদ্ধি
কোন বিধি করিল সৃজন।
বাঁশি হইতাম চাই সঙ্গের সঙ্গী
রাধারমণের এই বাসনা।
Discussion
Public comments for Bashi Re Koirechile Kotoi Punno are available on the discussion page.
View discussion