বাঁশিরে শ্যামচাঁদের বাঁশি সকলি নাশিলে Bashire Shyamchander Bashi

বাঁশিরে শ্যামচাঁদের বাঁশি সকলি নাশিলে
নাম ধরিয়া ডাকি বাঁশি বিপদ ঘটাইলে।

ঘরের গুরুজনা রে বাঁশি মোরে মন্দ বলে
মন্দ বলে খুটা দেয় শ্বশুর ননদ সকলে।

ফুকারি কান্দিতে নারি পাড়ায় মন্দ বলে
গুমরি গুমরি মনে প্রেমের আগুন জ্বলে।

ভাবিয়া রাধারমণ বলে মনেতে বিরহ জ্বলে
মইলে নি পাইমু, তোমায় সুরধনীর কুলে।

বাংলিশ/Banglish

Bashire Shyamchander bashi sokoli nashile Nam dhoriya daki bashi bipod ghotaile. Ghorer gurujona re bashi more mondo bole Mondo bole khuta dey shoshur nonod sokole. Phukari kandite nari paray mondo bole Gumori gumori mone premer agun jwole. Bhabiya Radharamon bole monete biroho jwole Moile ni paimu, tomay surdhonir kule.

Discussion

Public comments for Bashire Shyamchander Bashi are available on the discussion page.

View discussion