Back to Library
Romantic

বাসরের দীপ আর আকাশের তারাগুলি Basorer Dip Aar Akashar Taraguli

Dhananjay Bhattacharya

Basorer Dip Aar Akashar Taraguli lyrics by Dhananjay Bhattacharya (1953). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

বাসরের দীপ আর আকাশের তারাগুলি,
নিবিড় নিশীথে জেগে জ্বলবে
মনে হয় তাকে দেখে শরমের ব্যথাগুলি
আমায় মনের কিছু বলবে ।।

হৃদয় গহন হতে স্বপন কুড়ায়ে লয়ে
সুরের খেয়ালী জাল বুনবো,
তোমার গোপন কথা শুনবো
মুখে রবে হাসি আর, চোখে চোখে চেয়ে শুধু
মন দেওয়া নেওয়া আজ চলবে ।।

হয়তো ব্যাকুল হয়ে বাতাসের বাঁশীখানি
সেইক্ষণে কত সুর ধরবে
তাই শুনে বনছায় না ফোটার বেদনায়
কত ফুল ঝুলিতে যে ধরবে ।

এত যে জেনেছি আমি, মনে হয় আরও
যেন কত যে নিবিড় করে জানবো,
তোমায় আপন বলে মানবো
তবুও কি অকারণে মিলনেরই ফুলমালা
অবহেলা ভরে তুমি দলবে ।।

Read in Banglish
Basorer dip aar akashar taraguli, nibir nishithe jege jolbe mone hoy take dekhe shoromer byathaguli amay moner kichu bolbe. Hridoy gohon hote swopon kuraye loye surer kheyali jaal bunbo, tomar gopon kotha shunbo mukhe robe hasi aar, chokhe chokhe cheye shudhu mon dewa newa aaj cholbe. Hoyto byakul hoye batasher bashikhani sheikhone koto shur dhorbe tai shune bonochhay na fhotar bedonay koto fhul jhulite je dhorbe. Eto je jenechi ami, mone hoy aro jeno koto je nibir kore janbo, tomay apon bole manbo tobuo ki okarone miloneri fhulmala abohela bhore tumi dolbe.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Jodi Bhule Jao More Janabo Na Abhiman

যদি ভুলে যাও মোরে জানাব না অভিমান

Dhananjay Bhattacharya

"যদি ভুলে যাও মোরে জানাব না অভিমান, আমি এসেছিনু তোমার সভায় দু’দিন শোনাতে গান।।"

Nostalgic

Mor Jiboner Duti Rati

মোর জীবনের দু’টি রাতি

Dhananjay Bhattacharya

"মোর জীবনের দু’টি রাতি, তারই স্মৃতি লয়ে মনের গহনে জ্বলে আজও দু’টি বাতি, জীবনের দু’টি রাতি।"

Melancholic

Biday Nite Ki Ele

বিদায় নিতে কি এলে

Dhananjay Bhattacharya

"বিদায় নিতে কি এলে মিলনের মালা দিও না ধুলিতে ফেলে। তবু কোনদিন ভাবিনি তো হায় ফুরাবে যে সব খেলা"

Philosophical

O Tui Ghumer Ghore Thakbi Koto Ar

ও তুই ঘুমের ঘোরে থাকবি কত আর

Dhananjay Bhattacharya

"ও তুই ঘুমের ঘোরে থাকবি কত আর চেয়ে দেখ্ ভোরের আলোয় নেই সে অন্ধকার ।। চেয়ে তুই দেখিস যদি তেমন করে ভগবানের পৃথিবীতে নয় তো কিছুই মন্দ ওরে ।"

Melancholic

Ami Angul Katiya Kolom Banai

আমি আঙুল কাটিয়া কলম বানাই

Dhananjay Bhattacharya

"আমি আঙুল কাটিয়া কলম বানাই, চক্ষের জলে কালি আর পাঁজর ছিঁড়িয়া লিখি এই কথা, পিরীতি যে চোরাবালি।।"

Melancholic

Ami Cheyechi Tomay

আমি চেয়েছি তোমায়

Dhananjay Bhattacharya

"আমি চেয়েছি তোমায়– সেকি মোর অপরাধ শুধু এ জীবনে নয়, এ যেন আমার, কত জনমের সাধ।"

Discussion

Public comments for Basorer Dip Aar Akashar Taraguli are available on the discussion page.

View discussion