বিদায় নিতে কি এলে
মিলনের মালা দিও না ধুলিতে ফেলে।
তবু কোনদিন ভাবিনি তো হায়
ফুরাবে যে সব খেলা
আলো নেবে যার কাছে গেনু সে তো
আলেয়ার অবহেলা।
ভ্রমর শুধু যে চিরদিন
ফুলের গন্ধ খোঁজে
সে ফুল যখন ঝরে যায়
তার অভিমনি সেকি বোঝে।
এই আলো হাসি ক্ষণিকের মায়া
বুঝিনি কখনো আগে
প্রিয় হয় পর জানি তারে যবে
ভাল আর নাহি লাগে।
Discussion
Public comments for Biday Nite Ki Ele are available on the discussion page.
View discussion