যদি ভুলে যাও মোরে জানাব না অভিমান,
আমি এসেছিনু তোমার সভায় দু’দিন শোনাতে গান।।
আমি এসেছিনু অবসর ক্ষণে, মুকুল ফোটাতে তব মনবনে
তার বিনিময়ে আমি কোনও দিন চাইনি তো প্রতিদান,
আমি এসেছিনু — শোনাতে গান।।
প্রভাতে কে আর মনে রাখে বল রজনী শেষের চাঁদে
শুধু দু’দিনের সাথী রেখে আর মালার বাঁধনে বাঁধে।
গান সারা হলো আমি যাই সরে, কোন ক্ষতি নাই ভুলে যেও মোরে
তোমার আকাশে ফুটুক জোছনা মোর দিন অবসান,
আমি এসেছিনু — শোনাতে গান।
Discussion
Public comments for Jodi Bhule Jao More Janabo Na Abhiman are available on the discussion page.
View discussion