বসত বাড়ীর ঝগড়া-কেজে
আমার তো মিটল না।
কার গোহালে কে ধুঁয়া দেয়
সব তা-না-না।।
ঘরের চোরে মারে ঘর
বসতের সুখ হয় কি তার
ভূতের কীর্তি তেমন প্রকার
এমন তার বসতখানা।।
দেখে শুনে আত্মকলহ
কর্তা ব্যক্তি হত হল
সাক্ষাতে ধন চোরে গেল
এ লজ্জা তো যাবে না।।
সর্বজয় হাকিমের তরে
আরজি করি বারে বারে
লালন বলে, আমার ‘পরে
একবার ফিরে চাইলে না।।
Discussion
Public comments for Basot Barir Jhagra Keje are available on the discussion page.
View discussion