বাতনে যায়রে মনা –
ভেদ না বুঝে করিলে
প্রেমিকের সন্ধান
প্রেমের গরল খাইয়া হলো
উদাসী মনপ্রাণ।।
ও মন- যে চেনে প্রেমের মর্ম
চেনে সাধন ভজন
সে হয় প্রেমের পাগল
প্রেমিক হয় তার সুজন
আসল প্রেমিক সেই হবে
যে ভেদ বুঝে গায় প্রেমিকের গান– মনরে।।
ও মন- দুঃখ কষ্টের প্রেম সাধনা
হয় রে খাঁটি
মধুর প্রেমে নাই সুখ
সব হয়ে যায় মাটি
তুলসি পাতার গরম জলে
শরীর করো পরিত্রাণ – মনরে।।
ও মন- প্রেম খেলা সামান্য নয় রে
নয় রে মুখের কথা
নাঈম এখন প্রেমের ফাঁদে
হইয়াছে রাতা
কামীনি কাঞ্চনের নেশায়
প্রেমে সঁপে মান– মনরে।।
Discussion
Public comments for Batone Jayre Mona are available on the discussion page.
View discussion