প্রেম আবার কেমন বস্তু
কলঙ্কহীন কিচ্ছু না
মূর্খে বুঝে প্রেমের মর্ম
পন্ডিতে ও বুঝে না।।
প্রেমে মিলে খোদার দেখা
বুঝিয়াছে তদ যেজনা
মুরাকাবা মুসারাকায়
বয় নিরলে সেইজনা।।
প্রেম মানে হয় নষ্টামি ভাই
কেউ নাহি হয় আপনা
মিছা ছলনাতে কেবল
পাবে নাঈম যন্ত্রণা।।
প্রেমে কেবল নিরাশ করে
দেয় কেবল ছলনা
সু যৌবনের জোয়ানকে সে
সুখ ভোগ করতে দেয় না।।
যখন লোকে নিন্দা গাহে
প্রেম কখনো সত্য না
নাঈম বলে নয় মানুষ তুমি
পশুতে হও একজনা।।
Discussion
Public comments for Prem Abar Kemon Bostu are available on the discussion page.
View discussion