দিনহীন নাঈম রে
তুমি আল্লাহর রুপ দেখছনি
আল্লাহর রুপ দেখিয়া তুমি
প্রেমে মজছনি রে।।
ভূলো ভূলো ওরে নাঈম
মিছা ভবের ঘানি
আল্লাহ নামের স্বরাজ গিয়া
করো টানাটানি রে।।
দিল্ সপো প্রাণ সপো
সপো রে রুহানি
আল্লাহ বলে দাও সকলে
সপিয়া প্রাণখানি রে।।
বলো আল্লাহ বলো আল্লাহ
আল্লাহ নামের ধ্বনি
দিব্যজ্ঞানে খুঁজো আল্লাহ
কোন পথে রয় জানি রে।।
নাঈম বলো আল্লাহ আল্লাহ
ত্রি জগত মোহিনী
আল্লাহ জগতময় সদা
মনেপ্রাণে মানি রে।।
Discussion
Public comments for Dinheen Naeem Re are available on the discussion page.
View discussion