বাউলা নাঈম তুই হইলি রে
নীলার লাগিয়া
এক মুহুর্তে বাঁচা দায়
তাহারে ছাড়িয়া।।
অপরুপ সে রুপ দেখলে তার
নয়ন যায় জুড়াইয়া
অপ্রেমিকের জাগে প্রেম
তাহার রুপ দেখিয়া রে।।
নীলার ও প্রেমেতে হায়
এই নাঈম মজিয়া
প্রেমের মর্ম ভাবের কর্ম
সব গেল জানিয়া রে।।
প্রেমে সুখ দুখ
কয় ভাবিয়া নাঈম মিয়া
প্রেম করিলে আশেক মিলে
যৌবন যায় কাটিয়া রে।।
Discussion
Public comments for Baula Naim Tui Hoili Re Nilar Lagiya are available on the discussion page.
View discussion