বেঁচে থাকার আশায়
বেঁচে থাকে সবাই
বেঁচে আছি আমিও
তোমারই আশায়
তুমি নেই কিছু নেই
জীবনে আমার
আশা নেই আলো নেই
সবই যে আঁধার
কোথাও নেই আমি
তুমিহীনা
ধূলোপড়া স্মৃতিটায়
এলোমেলো বরষায়
দূরের ঐ আকাশটায়
নদীরও সীমানায়
তুমি নেই কিছু নেই
জীবনে আমার
আশা নেই আলো নেই
সবই যে আঁধার
কোথাও নেই আমি
তুমিহীনা
কুয়াশার চাদরে
রিমিঝিমি বাতাসে
ভেসে যাওয়া মেঘে
খুঁজেছি তোমাকে
তুমি নেই কিছু নেই
জীবনে আমার
আশা নেই আলো নেই
সবই যে আঁধার
কোথাও নেই আমি
তুমিহীনা
Discussion
Public comments for Beche Thakar Ashay (Tumihina) are available on the discussion page.
View discussion