বেদনা কী ভাষায় রে
মর্মে মর্মরি গুঞ্জরি বাজে॥
সে বেদনা সমীরে সমীরে সঞ্চারে,
চঞ্চল বেগে বিশ্বে দিল দোলা ॥
দিবানিশা আছি নিদ্রাহারা বিরহে
তব নন্দনবন-অঙ্গনদ্বারে,
মনোমোহন বন্ধু—
আকুল প্রাণে
পারিজাতমালা সুগন্ধ হানে॥
বেদনা কী ভাষায় রে
মর্মে মর্মরি গুঞ্জরি বাজে॥
সে বেদনা সমীরে সমীরে সঞ্চারে,
চঞ্চল বেগে বিশ্বে দিল দোলা ॥
দিবানিশা আছি নিদ্রাহারা বিরহে
তব নন্দনবন-অঙ্গনদ্বারে,
মনোমোহন বন্ধু—
আকুল প্রাণে
পারিজাতমালা সুগন্ধ হানে॥
Discussion
Public comments for Bedona Ki Bhashay Re are available on the discussion page.
View discussion